ICT মাস্টারক্লাসHUSTLERS DIGITAL
ফ্রি ইন্ডিকেটর: -- ৳১৮৯ — নিন
প্রথম সংস্করণ ২৩১ পেজ · সম্পূর্ণ বাংলায়

চার্ট পড়ার ভাষাটা বাংলায় শিখুন।

ইউটিউবের বিচ্ছিন্ন ভিডিও নয় — একটা সাজানো বই। Market structure থেকে শুরু করে ১৩টা সম্পূর্ণ ট্রেডিং মডেল পর্যন্ত, প্রতিটা জিনিস আগেরটার উপর দাঁড়িয়ে। প্রতিটা সময়ের হিসাব বাংলাদেশ সময়ে।

  • পেমেন্টের সাথে সাথেই PDF
  • এক বার পেমেন্ট, আজীবন অ্যাক্সেস
  • ফোন ও ট্যাবে পড়ার মতো করে বানানো
  • ২০ নভেম্বর পর্যন্ত সাথে ফ্রি ইন্ডিকেটর
২৩১পেজ
৪০অধ্যায়
১৩সম্পূর্ণ ট্রেডিং মডেল
৫১নিজের আঁকা ডায়াগ্রাম

বইয়ের আসল পাতা — যেকোনোটায় চাপ দিলে বড় হবে

শুধু প্রথম ৫০০ জনের জন্য

বইয়ের সাথে ফ্রি: Key Level Engine ইন্ডিকেটর

আমার নিজের চার্টে যে TradingView ইন্ডিকেটর চলে, সাথে ৮ পৃষ্ঠার বাংলা ইনস্টল গাইড। প্রথম ৫০০ জন ক্রেতা পাবেন, ২০ নভেম্বর রাত ১১:৫৯ পর্যন্ত। ৫০০ জন আগে হয়ে গেলে অফার তখনই শেষ।

ইন্ডিকেটরটা চার্টে কেমন দেখায়
অফার শেষ হতে বাকি
সমস্যাটা কোথায়

বাংলাদেশ থেকে ICT শিখতে গেলে তিনটা দেয়াল সামনে পড়ে

দেয়ালগুলো আপনার বুদ্ধির অভাব নয় — উপকরণের অভাব। তিনটাই এই বইয়ে ভাঙা হয়েছে, একটা একটা করে।

দেয়াল ০১

ভাষার দেয়াল

ইংরেজিতে বলা দ্রুত কথাগুলো ধরতে গিয়ে অর্ধেক মানে হারিয়ে যায়। মানুষ শব্দ মুখস্থ করে, কিন্তু কেন জিনিসটা এভাবে কাজ করে সেটা আর জানা হয় না। ফলে চার্টে নতুন পরিস্থিতি এলেই হাত থেমে যায়।

পুরো বই বাংলায়। Technical term ইংরেজিতেই থাকে, পাশে বাংলা ব্যাখ্যা।
দেয়াল ০২

কাঠামোর দেয়াল

ইউটিউবের ভিডিওগুলো কোনো ক্রমে সাজানো নয়। কেউ প্রথম দিনেই Silver Bullet শিখে ফেলে, অথচ market structure কী সেটাই জানে না। বাড়ির ছাদ আগে বানিয়ে পরে ভিত্তি খোঁজার মতো।

অধ্যায় ১ থেকে ৪০ — প্রতিটা জিনিস আগেরটার উপর দাঁড়ানো।
দেয়াল ০৩

সময়ের দেয়াল

লন্ডন আর নিউইয়র্কের সেশন আমাদের বিকেল-সন্ধ্যায় পড়ে। কোন সেশনে কী হয়, বাংলাদেশ সময়ে সেটা ঠিক কখন — এই হিসাবটা কোথাও লেখা থাকে না। গ্রীষ্মে আবার এক ঘণ্টা সরে যায়।

প্রতিটা সময় বাংলাদেশ সময়ে, DST-র দুই সেট সহ। নিচে পুরো টেবিলটা, আর লাইভ ঘড়ি।
বিনামূল্যে পড়ুন

বই থেকে সত্যিকারের পেজ

নিচের ডায়াগ্রামগুলো কোনো স্টক ছবি নয় — বইয়ের নিজের রেন্ডারিং ইঞ্জিনে আঁকা, হুবহু যেমনটা বইয়ে আছে। লেখাটাও বই থেকে হুবহু নেওয়া।

ICT MASTERCLASSImbalance পরিবার

৮.২ · Fair Value Gap

তিনটা পরপর candle নিন। প্রথম candle-এর high আর তৃতীয় candle-এর low-এর মাঝখানে যদি একটা ফাঁকা জায়গা থাকে — যেখানে দাম থামেইনি, শুধু লাফ দিয়ে পার হয়ে গেছে — সেই ফাঁকাটাই fair value gap।

নামটাই বলে দিচ্ছে কেন: ওই দামগুলোতে ঠিকমতো লেনদেন হয়নি। এক পাশের চাপ এত বেশি ছিল যে দাম দরকষাকষির সুযোগই পায়নি। অ্যালগরিদম পরে প্রায়ই ফিরে এসে এই ফাঁকাটার একটা অংশ পূরণ করে যায় — তারপর আবার নিজের পথে এগোয়।

BULLISH FAIR VALUE GAPFVGCEc1 highc3 lowRETURN
চিত্রপ্রথম candle-এর high আর তৃতীয় candle-এর low — মাঝখানের ফাঁকাটাই FVG। মাঝবরাবর লাইনটা consequent encroachment (CE)।
ভুল যেটা সবাই করে

চার্টে প্রতিটা FVG আয়তক্ষেত্র দিয়ে দাগিয়ে ফেলা। বিশটা বাক্স আঁকলে দাম যেখানেই যাক কোনো না কোনো বাক্সে পড়বে — আর তখন আপনি সবসময় “ঠিক” থাকবেন, কিন্তু কোনো কাজে লাগবে না।

আরও ৪৬টা এরকম ডায়াগ্রাম বইয়ের ভেতরে আছে।

হাতে-কলমে

একটা সেটআপ, ছয় ধাপে

Silver Bullet মডেলের একটা bullish সেটআপ। নিচে নামতে থাকুন — প্রতিটা ধাপ চার্টে একটা একটা করে বসবে, ঠিক যে ক্রমে বইতে শেখানো হয়েছে। যেকোনো ধাপে চাপ দিয়েও দেখতে পারেন।

STEP 1 - BIAS AND TARGETTARGET
STEP 2 - THE WINDOWTARGETWINDOW OPENSCLOSES
STEP 3 - THE RAIDTARGETWINDOW OPENSCLOSESRAID
STEP 4 - DISPLACEMENTTARGETWINDOW OPENSCLOSESRAIDDISPLACEMENT
STEP 5 - THE GAPFVGTARGETWINDOW OPENSCLOSESRAIDDISPLACEMENT
STEP 6 - THE WHOLE TRADEFVGWINDOW OPENSCLOSESRAIDENTRYENTRYSTOPTARGET
অধ্যায় ১৩ থেকে

বাংলাদেশ সময়ে প্রতিটা killzone

বইয়ের সবচেয়ে ব্যবহারিক পাতা, বাংলাদেশি ট্রেডারদের জন্য। আমেরিকায় DST হয় বলে বছরে দুবার এক ঘণ্টা সরে যায় — বাঁয়ের ঘড়ি নিজে থেকেই সেটা হিসাব করে।

এই মুহূর্তে
লোড হচ্ছে…
--:--:--
বাকি আছে
ঢাকা --:--:--নিউইয়র্ক --:--:--
Killzoneনিউইয়র্কবাংলাদেশ (মার্চ–নভে.)বাংলাদেশ (নভে.–মার্চ)
Asian Range20:00–00:0006:00–10:0007:00–11:00
London KZ02:00–05:0012:00–15:0013:00–16:00
New York AM KZ07:00–10:0017:00–20:0018:00–21:00
NY Lunch12:00–13:0022:00–23:0023:00–00:00
New York PM KZ13:30–16:0023:30–02:0000:30–03:00

নিউইয়র্ক + ১০ ঘণ্টা (মার্চ–নভেম্বর) · + ১১ ঘণ্টা (নভেম্বর–মার্চ)

মুখস্থ করার দরকারই নেই — চার্টের টাইমজোন New York-এ সেট করে রাখুন, DST আপনাআপনি ঠিক হয়ে যাবে। টেবিলটা শুধু জানার জন্য যে আপনাকে কখন চার্টের সামনে বসতে হবে। — অধ্যায় ১৩.৩

Silver Bullet — তিনটা এক-ঘণ্টার উইন্ডো অধ্যায় ২২.১

উইন্ডোনিউইয়র্কবাংলাদেশ (মার্চ–নভে.)বাংলাদেশ (নভে.–মার্চ)
London03:00–04:00১৩:০০–১৪:০০১৪:০০–১৫:০০
New York AM10:00–11:00২০:০০–২১:০০২১:০০–২২:০০
New York PM14:00–15:00০০:০০–০১:০০০১:০০–০২:০০

বাংলাদেশিদের জন্য: New York AM উইন্ডোটাই সবচেয়ে ব্যবহারিক — রাত ৮টা বা ৯টা, কাজ শেষে। একটা উইন্ডো বেছে নিন, তিনটাই নয়।

সূচিপত্র

চারটা পর্ব, চল্লিশটা অধ্যায়, একটা সিঁড়ি

প্রতিটা অধ্যায়ে অন্তত একটা ডায়াগ্রাম, একটা “ভুল যেটা সবাই করে” বক্স, আর শেষে একটা চেকলিস্ট।

পর্ব ১ভিত্তি ২০১৬–১৭-এর mentorship-এর core theory, আজকের ভাষায়। এই পর্বটা না বুঝলে পরের কোনো মডেল কাজ করবে না — বাড়ির ভিত্তি।
  • ০১ICT আসলে কী — আর কেন বেশিরভাগ মানুষ এটা ভুল বোঝেইতিহাস ২০১৬ → ২০২৬, retail ভাবনা আর institutional ভাবনার পার্থক্য, আর পুরো বইয়ের রোডম্যাপ।
  • ০২মার্কেট কে চালায়Interbank Price Delivery Algorithm-এর ধারণা — কেন দাম liquidity খুঁজে বেড়ায়, যাদৃচ্ছিকভাবে নয়।
  • ০৩যুদ্ধক্ষেত্র চেনাForex, Index Futures আর Gold — pip, lot, spread, contract, session। সাথে বাংলাদেশ থেকে broker-এর বাস্তবতা।
  • ০৪চার্ট সেটআপ ও Top-Down Analysisকোন টাইমফ্রেম কী বলে, আর HTF → LTF শৃঙ্খলাটা কীভাবে মেনে চলবেন।
  • ০৫Market StructureSwing high/low, BOS, MSS/CHoCH, internal vs external — কখন দিক বদলাল আর কখন শুধু সংশোধন হলো।
  • ০৬Liquidity — মার্কেটের জ্বালানিBSL/SSL, EQH/EQL, trendline liquidity, stop run — আর চার্টে liquidity pool ম্যাপ করার পদ্ধতি।
  • ০৭Premium ও DiscountDealing Range, Equilibrium, OTE — আর ICT-র Fibonacci সেটিংগুলো কীভাবে বসাবেন।
  • ০৮Imbalance পরিবারFVG, Inversion FVG, BPR, Volume Imbalance, Liquidity Void, NWOG/NDOG — পুরো পরিবারটা এক জায়গায়।
  • ০৯Order Block ও তার আত্মীয়স্বজনOB, Breaker, Mitigation Block, Rejection Block, Propulsion Block — কোনটা কখন, আর কেন।
  • ১০Displacementআসল মুভ আর নকল মুভের পার্থক্য — energy আর candle anatomy দিয়ে চেনা।
  • ১১PD Array Matrixসব টুল এক ফ্রেমে — premium-এ কোনটা, discount-এ কোনটা, আর কোনটার উপরে কোনটা।
পর্ব ২সময় ICT-র সবচেয়ে কম বোঝা, সবচেয়ে দামি অংশ। দাম কোথায় যাবে তার চেয়ে কখন যাবে — এই পর্বটাই বেশিরভাগ মানুষ বাদ দেয়।
  • ১২Time & Price Theoryকেন সময় দামের চেয়ে গুরুত্বপূর্ণ — একই PD array দুই সময়ে দুই রকম আচরণ করে কেন।
  • ১৩Killzone — এবং বাংলাদেশ সময়ে তার পূর্ণ হিসাবAsia / London / NY AM / Lunch / PM — প্রতিটা সময় বাংলাদেশ সময়ে, DST-এর দুই সেট সহ। উপরের টেবিলটা এই অধ্যায় থেকে।
  • ১৪Power of 3Accumulation → Manipulation → Distribution — একটা daily candle-এর ভেতরের পুরো গল্পটা।
  • ১৫Judas Swing ও Opening PricesMidnight Open, 8:30, 9:30 — দিনের প্রথম মিথ্যা মুভটা কীভাবে চিনবেন।
  • ১৬Macro Window:50–:10 সময়ের উইন্ডোগুলো, আর ICT-র ২০২২-পরবর্তী time-based সংযোজনগুলো।
  • ১৭Weekly Profileসপ্তাহের কোন দিনে high বা low তৈরি হয় — আর সেটা কাজে লাগানোর নিয়ম।
  • ১৮IPDA Data Ranges ও Seasonal Tendency20/40/60 day lookback — অ্যালগরিদম কতদিন পেছনে তাকায়, আর কেন।
  • ১৯Quarterly Theory ও CRT২০২৩–২০২৬-এর বিবর্তন — কোনটা আসল ICT আর কোনটা community extension, সেটা স্পষ্ট করে বলা।
পর্ব ৩মডেল বইয়ের হৃদয়। প্রতিটা মডেল একই কাঠামোয় — শর্ত → নিয়ম → ডায়াগ্রাম → ভুল → চেকলিস্ট। একটা বেছে নিতে হবে, তেরটাই নয়।
  • ২০মডেল কী, আর কীভাবে একটা বাছবেনকেন একটা মডেল-ই যথেষ্ট — আর পাঁচটা একসাথে শিখলে কী হয়।
  • ২১ICT 2022 Mentorship Modelপূর্ণ mechanical rulebook — পূর্বশর্ত থেকে exit পর্যন্ত প্রতিটা ধাপ।
  • ২২Silver Bulletদিনে তিনটা এক-ঘণ্টার উইন্ডো। উইন্ডো ওপেন থাকতে যা হওয়ার হয় — ক্লোজ হলে চার্টও বন্ধ।
  • ২৩Unicorn ModelBreaker আর FVG যেখানে একে অপরের উপর পড়ে — কম সুযোগ, কিন্তু পরিষ্কার।
  • ২৪Turtle SoupStop raid reversal — ভিড় যে দিকে দৌড়ায়, উল্টো দিকের মডেল।
  • ২৫OTE Modelসবচেয়ে পুরোনো মডেল, এখনও কার্যকর — optimal trade entry ঠিক কোথায়।
  • ২৬Market Maker Buy & Sell ModelMMxM — পুরো দিনের গঠনটা একটা ছবিতে, accumulation থেকে distribution পর্যন্ত।
  • ২৭Asian Range → London Modelসকালের range দাগান, দুপুরে লন্ডন ওপেনের সময় তার এক পাশ নেওয়ার অপেক্ষা।
  • ২৮New York Open ReversalNDOG/NWOG আর Midnight Open — নিউইয়র্ক ওপেনের সময় দিক বদলের মডেল।
  • ২৯SMT DivergenceES/NQ/YM, EURUSD/GBPUSD, DXY — দুই চার্ট পাশাপাশি রেখে মিথ্যা মুভ ধরা।
  • ৩০CRT ModelCandle Range Theory ও Quarterly Model — সবচেয়ে নতুন কাঠামোটা, সৎ ভাবে ব্যাখ্যা করা।
  • ৩১Index Futures Day-Trading ModelNQ আর ES-এর জন্য নির্দিষ্ট — contract, tick, আর সেশনের স্বভাব সহ।
  • ৩২Swing Trading ModelHTF PD Array থেকে — চাকরিজীবীদের জন্য, রোজ চার্টে বসতে না পারলেও।
  • ৩৩মডেল তুলনা ম্যাট্রিক্সকোন মার্কেটে, কোন সময়ে, কোন মডেল — এক পেজের সিদ্ধান্ত টেবিল।
পর্ব ৪এক্সিকিউশন জানা আর পারা এক জিনিস নয়। এই পর্বটা টিকে থাকা নিয়ে — সাইজিং, journal, মন, আর একটা দিনভিত্তিক পরিকল্পনা।
  • ৩৪Entry Precisionঠিক কোন candle-এ, কোন টাইমফ্রেমে — আর কখন অপেক্ষা করতে হয়।
  • ৩৫Stop Loss ও TargetLiquidity-to-liquidity চিন্তা — stop কোথায় রাখলে সেটা নিজেই liquidity হয়ে যায় না।
  • ৩৬Risk Management ও Position Sizingহিসাব কষে লট বের করা, prop firm-এর নিয়ম সহ।
  • ৩৭Backtesting Framework৫০ ট্রেডের ডেটাসেট কীভাবে বানাবেন — আর সেটা থেকে কী পড়বেন।
  • ৩৮Journaling Systemটেমপ্লেট সহ — কী লিখবেন, আর সপ্তাহ শেষে কী খুঁজবেন।
  • ৩৯ট্রেডিং সাইকোলজিবাংলাদেশি ট্রেডারের বাস্তবতা — ছোট অ্যাকাউন্ট, পরিবারের চাপ, আর তাড়াহুড়োর কারণ।
  • ৪০৯০ দিনের স্টাডি প্ল্যানদিন ধরে ধরে — কোন দিন কী পড়বেন, কী অনুশীলন করবেন, কী লিখবেন।
পরিশিষ্ট AGlossary — ২৫০+ টার্ম, বাংলা-ইংরেজি
পরিশিষ্ট BModel Cards — এক পেজে এক মডেল, প্রিন্ট করার মতো
পরিশিষ্ট Cচেকলিস্ট — daily prep, pre-trade, post-trade
পরিশিষ্ট DJournal Template
পরিশিষ্ট EICT Timeline ২০১৬→২০২৬
পরিশিষ্ট Fআরও শেখার রিসোর্স
বইয়ের সাথে ফ্রি · প্রথম ৫০০ জন

Key Level Engine — আমার নিজের চার্টে যে ইন্ডিকেটর চলে

বইয়ে যা শিখবেন, চার্টে সেটা চোখের সামনে দেখার জন্য। এটা কোনো সিগন্যাল দেয় না — লেভেল কোথায় আছে সেটা চিহ্নিত করে। সিদ্ধান্ত আপনার।

Key Level Engine v4.8

শুধু একটা কাজ করে: যেসব লেভেলে ট্রেড করবেন সেগুলো চিহ্নিত করা। লেভেল আসে 30m, 1h আর 4h থেকে, তাই 1m-এ নামলেও বদলায় না।

  • আগের দিন, আগের সপ্তাহ আর সেশনের high-low
  • Sweep আর আসল ভাঙা আলাদা করে চেনে
  • নিজের হিসাব নিজে দেখায়: কোন লেভেল কতবার টিকেছে
যা পাবেন — বইয়ের সাথেই, কোনো আলাদা দাম নেই
Key Level Engine v4.8Pine Script ফাইল, আমার চার্টের সেটিংসেই
বাংলা ইনস্টল গাইড৮ পৃষ্ঠা, আসল স্ক্রিনশট দিয়ে ধাপে ধাপে

পেমেন্টের পরের পেজে আর ইমেইলে বইয়ের সাথেই ডাউনলোড বাটন পাবেন। ফ্রি TradingView অ্যাকাউন্টেই চলে। একবার কম্পিউটার থেকে যোগ করে নিতে হয়, গাইডে সব দেখানো আছে।

ফ্রি ইন্ডিকেটরের অফার শেষ হতে বাকিপ্রথম ৫০০ জন

1H · প্ল্যান বানানোর মূল টাইমফ্রেম। একই লেভেল আরও কাছ থেকে। সবুজ = নিচে সাপোর্ট, লাল = উপরে রেজিস্ট্যান্স, কমলা = একবার সত্যিই ভেঙে দিক বদলেছে (FLIP)।

ছবিগুলো আমার নিজের TradingView চার্টের, ২৯ অক্টোবর ২০২৬-এর সোনা (XAUUSD)। ছবিতে চাপ দিলে বড় করে দেখা যাবে। Key Level Engine পুরোপুরি আমার নিজের লেখা।

যা আছে, আর যা নেই

কেনার আগে এটা পড়ুন

এই বাজারে মিথ্যা প্রতিশ্রুতির অভাব নেই। তাই শুরুতেই পরিষ্কার করে বলে দিই — ভেতরে ঠিক কী পাবেন, আর কী পাবেন না।

যা আছে

  • ২০১৬–১৭-এর মূল ধারণা থেকে ২০২২-এর mentorship মডেল পর্যন্ত পুরো পথ
  • Silver Bullet, Unicorn, Turtle Soup, MMxM, SMT, CRT, OTE — প্রতিটার নিয়ম, শর্ত ও ডায়াগ্রাম
  • Entry, stop, target, risk, backtest আর journal-এর সম্পূর্ণ কাঠামো
  • প্রতিটা সময় বাংলাদেশ সময়ে, DST-র দুই সেট সহ
  • প্রতি অধ্যায়ে “ভুল যেটা সবাই করে” — কোথায় মানুষ আটকায়
  • শেষে ৯০ দিনের দিনভিত্তিক স্টাডি প্ল্যান
  • Key Level Engine — TradingView ইন্ডিকেটর, লেভেল চিহ্নিত করে, সিগন্যাল দেয় না (২০ নভেম্বর পর্যন্ত ফ্রি)

যা নেই

  • কোনো সিগন্যাল, কোনো “গোপন সেটিং”
  • কোনো লাভের প্রতিশ্রুতি — শতাংশও নয়, টাকার অঙ্কও নয়
  • কোনো ইন্ডিকেটর যেটা চার্টে বসালেই টাকা আসবে
  • কোনো “১ মাসে প্রফেশনাল ট্রেডার” দাবি
  • কোনো কপি-পেস্ট করা ইংরেজি অনুবাদ — প্রতিটা লাইন নতুন করে লেখা

“এই বই পড়ে কেউ পরের সপ্তাহে লাভ করা শুরু করবে না। যা শেখানো হচ্ছে সেটা একটা ভাষা — চার্ট পড়ার ভাষা। ভাষা শিখতে সময় লাগে, আর শেখার পরেও ভালো বলতে অনুশীলন লাগে। বইয়ের শেষ অধ্যায়ে ৯০ দিনের একটা পরিকল্পনা দেওয়া আছে; ওটাই সবচেয়ে সৎ রাস্তা।”— বইয়ের ভূমিকা থেকে, হুবহু

লেখক

কে লিখেছে

Raihan Shaharia

লেখক · ট্রেডিং সিস্টেম ডেভেলপার

TradingView-র জন্য Pine Script-এ ট্রেডিং ইঞ্জিন বানাই — Key Level Engine, ICT Engine, SMC Prime — আর MetaTrader 5-এর জন্য MQL5-এ। কোড লিখতে গিয়ে নিয়মগুলো এত নিখুঁতভাবে লিখতে হয় যে কম্পিউটার বুঝতে পারে; সেই স্পষ্টতাটাই এই বইয়ে নিয়ে এসেছি।

বইটা লেখার দরকার পড়েছিল, কারণ আমি নিজে যখন শিখতে শুরু করি তখন এরকম কিছু ছিল না। ২৩১টা পেজ, ৫১টা ডায়াগ্রাম — প্রতিটা নিজের হাতে আঁকা, কোথাও থেকে কপি করা নয়।

Pine ScriptMQL5ICT · SMCKey Level Engine
দাম

একটা ট্রেডের ভুলের চেয়েও কম

একটামাত্র খারাপ ট্রেডে যা হারায়, তার চেয়ে কম দামে ২৩১ পেজের পুরো কাঠামোটা।

লঞ্চ অফার · প্রথম সংস্করণ
৳৪৯০৳১৮৯
এক বার পেমেন্ট, আজীবন অ্যাক্সেস · ভবিষ্যতের সব আপডেট ফ্রি
ফ্রি ইন্ডিকেটরের অফার শেষ হতে বাকিশুধু প্রথম ৫০০ জনের জন্য
  • সম্পূর্ণ বই — ২৩১ পেজের PDF। ৪০ অধ্যায়, ৬ পরিশিষ্ট, ৫১ ডায়াগ্রাম।
  • ১৩টা সম্পূর্ণ ট্রেডিং মডেল — প্রতিটার শর্ত, নিয়ম, ডায়াগ্রাম আর ভুলের তালিকা।
  • ফ্রি (২০ নভেম্বর পর্যন্ত, প্রথম ৫০০ জন): Key Level Engine — TradingView ইন্ডিকেটর, সাথে বাংলা ইনস্টল গাইড।
  • Model Cards ও চেকলিস্ট — প্রিন্ট করে টেবিলে রাখার মতো।
  • বাংলাদেশ সময়ের পূর্ণ killzone টেবিল — DST-র দুই সেট সহ।
  • ৯০ দিনের স্টাডি প্ল্যান — দিন ধরে ধরে কী পড়বেন, কী অনুশীলন করবেন।
  • ভবিষ্যতের সব আপডেট ফ্রি — দ্বিতীয় সংস্করণ এলে আবার টাকা দিতে হবে না।
bKash · NagadRocket, Upay, কার্ড বা ব্যাংকেও
সাথে সাথেপেমেন্টের পরই PDF, ইমেইলেও লিংক
PayStationবাংলাদেশের নিরাপদ গেটওয়ে

অর্ডার করুন

তিনটা তথ্য দিন, তারপর bKash, Nagad বা কার্ডে পেমেন্ট।

অর্ডার করলে আপনি আমাদের শর্তাবলি ও রিফান্ড নীতি মেনে নিচ্ছেন।

bKashNagadRocketUpayCard
পেমেন্ট হয় PayStation-এর নিরাপদ গেটওয়েতে। আপনার কার্ড বা wallet-এর তথ্য আমার কাছে আসে না।
পেমেন্ট ভেরিফাই হওয়ার সাথে সাথেই ইমেইলে ডাউনলোড লিংক, আর পরের পেজেও ডাউনলোড বাটন। ডাউনলোড না পেলে সাপোর্টে লিখুন — ঠিক করে দেওয়া হবে।
নিবন্ধিত ব্যবসা: দ্যা হাসলার্স ডিজিটাল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স TRAD/DNCC/012280/2024।
প্রশ্নোত্তর

যে প্রশ্নগুলো সবাই করে

আমি একদম নতুন — আমার জন্য হবে?

হ্যাঁ। বইটা শুরু হয় একদম গোড়া থেকে — pip কী, lot কী, চার্ট কীভাবে সাজাবেন, market structure কাকে বলে। তারপর ধাপে ধাপে এগিয়েছে। তবে ওল্টানো পরামর্শ: অধ্যায় এড়িয়ে সরাসরি মডেলের অংশে চলে যাবেন না — ওরকম করলে কাজ হবে না।

বইটা কি শুধু ইংরেজি বইয়ের অনুবাদ?

না। এটা নতুন করে লেখা — বাংলাভাষী পাঠকের কথা মাথায় রেখে, বাংলাদেশের সময় ও বাস্তবতা ধরে। Technical term গুলো ইংরেজিতেই রাখা হয়েছে, কারণ চার্ট আর কমিউনিটিতে ওই শব্দগুলোই চলে — পাশে বাংলা ব্যাখ্যা দেওয়া আছে। প্রতিটা ডায়াগ্রামও নিজের আঁকা।

ফাইলটা কী ফরম্যাটে পাব?

PDF। ৬×৯ ইঞ্চি পেজ সাইজে বাঁধা, যাতে ফোন আর ট্যাবে সহজে পড়া যায় — ডেস্কটপ সাইজের PDF-এর মতো জুম করতে হয় না। চার্টগুলো vector, তাই যতই জুম করুন ঝাপসা হবে না। প্রিন্টও করতে পারবেন।

পেমেন্টের পর কীভাবে পাব?

পেমেন্ট ভেরিফাই হওয়ার সাথে সাথেই আপনার ইমেইলে ডাউনলোড লিংক চলে যাবে। সাথে সাথে thank-you পেজেও ডাউনলোড বাটন পাবেন — কারও জন্য অপেক্ষা করতে হবে না। ইমেইল না পেলে spam ফোল্ডার দেখুন, তারপরও না পেলে সাপোর্টে লিখুন।

ফ্রি ইন্ডিকেটরটা কীভাবে পাব, কোথায় চলবে?

বইয়ের সাথেই — পেমেন্টের পরের পেজে আর ইমেইলে বইয়ের বাটনের নিচে Key Level Engine-এর Pine Script ফাইল আর ৮ পৃষ্ঠার বাংলা ইনস্টল গাইডের বাটন থাকবে। ফ্রি TradingView অ্যাকাউন্টেই চলে। কোড বসাতে একবার কম্পিউটার বা ল্যাপটপ লাগবে, কারণ TradingView-এর মোবাইল অ্যাপে কোড বসানোর জায়গা নেই। গাইডে প্রতিটা ক্লিক ছবি দিয়ে দেখানো আছে। অফারটা শুধু প্রথম ৫০০ জন ক্রেতার জন্য, ২০ নভেম্বর ২০২৬ রাত ১১:৫৯ পর্যন্ত। ৫০০ জন আগে হয়ে গেলে অফার তখনই শেষ।

বইটা পড়লে কি লাভ হবে?

এই প্রশ্নের সৎ উত্তর: না, বই পড়লেই লাভ হয় না। বইটা একটা ভাষা শেখায় — চার্ট পড়ার ভাষা। সেই ভাষা দিয়ে আপনি কী বলবেন সেটা আপনার অনুশীলন, ধৈর্য আর রিস্ক ব্যবস্থাপনার উপর নির্ভর করবে। যে বই বা কোর্স লাভের নিশ্চয়তা দেয়, সেটা থেকে দূরে থাকুন।

কতদিন লাগবে পুরোটা শেষ করতে?

পড়া যায় এক সপ্তাহে, কিন্তু শেখা যায় না। বইয়ের শেষ অধ্যায়ে ৯০ দিনের একটা পরিকল্পনা আছে — কোন দিন কোন অধ্যায়, কোন দিন কী অনুশীলন। ওটা মেনে চললে তিন মাসে পুরো কাঠামোটা হাতে এসে যাবে।

এই মডেলগুলো কি বাংলাদেশ থেকে করা যায়?

হ্যাঁ। New York AM killzone বাংলাদেশ সময়ে সন্ধ্যায় পড়ে — চাকরি বা ক্লাস শেষে বসা যায়, ঘুম নষ্ট হয় না। উপরের টেবিলেই দেখুন কখন কোন killzone ওপেন হয়। যাঁরা রোজ চার্টে বসতে পারেন না, তাঁদের জন্য আলাদা একটা swing trading অধ্যায় আছে।

ভবিষ্যতে নতুন সংস্করণ এলে আবার কিনতে হবে?

না। একবার কিনলে ভবিষ্যতের সব আপডেট ফ্রি। দ্বিতীয় সংস্করণ বেরোলে একই লিংকে নতুন ফাইলটা পেয়ে যাবেন।

আজ রাতেই প্রথম অধ্যায়টা
পড়তে পারেন

পেমেন্ট ভেরিফাই হওয়ার সাথে সাথেই ইমেইলে PDF। কোনো অপেক্ষা নেই, কোনো সাবস্ক্রিপশন নেই — এক বার, তারপর বইটা চিরকাল আপনার।

৳১৮৯ — বইটি নিন
৳১৮৯২৩১ পেজ · ৪০ অধ্যায় · তাৎক্ষণিক ডাউনলোড
নিয়ে নিন